× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নদী থেকে নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

এম মতিযার রহমান, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হোসনে আরা (৪৫) নামে নিখোঁজ এক নারীর মৃতদেহ বাঙালি নদী থেকে উদ্ধার হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বাঙালি নদীর দেওয়ান তলা রেলসেতু এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। হোসনে আরা উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত হাছেন আলীর মেয়ে। স্থানীয়রা জানান, হোসনে আরা শারীরিক প্রতিবন্ধী নারী। অভাবের কারণে বাবার বাড়িতে থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

বৃহস্পতিবার সকালে ভিক্ষাবৃত্তির জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তিন দিন পর সোমবার সকালে দেওয়ান তলা রেল সেতুর কাছে বাঙালি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোঃ মতিযার রহমান
গাইবান্ধা প্রতিনিধি।
০১৭১৭ ১৪২৩৫৬


এ ক্যটাগরির আরো খবর..