শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায়
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রতিমন্ত্রী এক শোকবার্তায় লঞ্চডুবিতে প্রাণ হারানো সকল বিদেহী আত্মার মাগফেরাত
কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা ও লঞ্চডুবির ক্ষেত্রে দেখা যায় নারী ও শিশুরাই বেশি
ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সংশ্লিষ্ট সকলকে আরো বেশি সচেতন হতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ
তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।