নতুন সড়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু -কাদের

নতুন আইনে জরিমানা আদায় করা মুখ্য উদ্দেশ্য নয়, সরকার চায় সবাই আইন মেনে চলুক। নতুন সড়ক পরিবহন আইনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রধান উদ্দেশ্য। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

আজ সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী একথা বলেন।

নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে কোনও প্রকার বাড়াবাড়ি যেন না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশ দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, নতুন আইনে জরিমানা আদায় করা মুখ্য উদ্দেশ্য নয়, সরকার চায় সবাই আইন মেনে চলুক। নতুন সড়ক পরিবহন আইনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রধান উদ্দেশ্য। পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী কোনও প্রকার ধর্মঘট, বন্ধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।