× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

নতুন সড়ক আইন আজ থেকেই কার্যকর করা হবে: কাদের

admin
হালনাগাদ: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

নতুন সড়ক আইন সকলকে বোঝার জন্য ও কার্যকর করার জন্য দুই সপ্তাহ শিথিল রাখা হয়েছিল। সেসময় দুদিন আগেই শেষ হয়ে গেছে। আজ থেকে সড়ক আইন কার্যকর করা হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (১৭ নভেম্বর) রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে, সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, নতুন সড়ক আইন বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে তবে যত বাধাই আসুক না কেন আমি এগিয়ে যাবো।

ওবায়দুল কা‌দের ব‌লেন, নতুন আইন ক‌ঠোর হওয়ায় সড়‌কে শৃঙ্খলা আস‌বে। এ আইন করা হ‌য়ে‌ছে সড়‌কের শৃঙ্খলার জন্য। দে‌শের কাঠা‌মোগত উন্নয়ন হ‌চ্ছে কিন্তু সমস্যা সড়‌কে। আজ থে‌কে কার্যকর হ‌চ্ছে নতুন সড়ক প‌রিবহন আইন ২০১৮।


এ ক্যটাগরির আরো খবর..