× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

পিআইডি

নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
সঠিক তথ্য জানতে হবে

নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা জরুরি। মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (২৩ মার্চ) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB)-এ এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারের বিষয় ছিল “মিডিয়া ইন দ্য এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন: চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট”।

পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যমের দায়িত্ব সঠিক তথ্য তুলে ধরা। তবে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে সমাজে ভুল ধারণা তৈরি হচ্ছে। তিনি বলেন, কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকাশিত হয়। এতে প্রকৃত সত্য আড়ালে থেকে যায়।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মালিকানা কাদের হাতে রয়েছে, সেটি বুঝতে হবে। গত ২০-২৫ বছরে গণমাধ্যমের কাঠামো অনেক পরিবর্তন হয়েছে। সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করতে হলে এ বিষয়গুলো নিয়েও ভাবতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড দ্বীন মুহাম্মদ সুমন রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা সংবাদ পরিবেশনের নৈতিকতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। তারা সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেন।


এ ক্যটাগরির আরো খবর..