এই ঈদে ৩০ হাজার কোটি নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে ঈদে ৩০ হাজার কোটি নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত  বাংলাদেশ ব্যাংকের। যা গত বছরের তুলনায় ৮ হাজার কোটি টাকা বেশি। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, সারা বছরই চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাজারে নোট ছাড়া হয়। তবে ইদের আগে চাহিদা বেশি থাকে বলে এসময় বেশি নতুন নোট ছাড়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও নতুন নোট ছাড়া হবে। এবার ২০০ টাকার নোটের চাহিদা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, দেশে এখন প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার কাগজের নোট বাজারে প্রচলিত রয়েছে। সাধারণত কাগজের নোটের চাহিদা ১ লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।

জানা গেছে, এবার নতুন টাকার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। আগের মতই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। গত বছর (২০১৯) ইদে প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট প্রকাশ করা হয়েছিল। তবে এ বছর ৩০ হাজার কোটি টাকার নতুন নোট সরবারহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে নতুন নোট সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। তবে প্রথমে ২৫ হাজার কোটি টাকার নোট সরবারহ করবে। পরে প্রয়োজন হলে আরও ৫ হাজার কোটি টাকার নোট ছাড়বে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।