নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতি বছরই উত্তরবঙ্গের মানুষকে ক্ষতিগ্রস্থ হতে হয় -ববি হাজ্জাজ

বিশেষ প্রতিবেদকঃ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবছরই দেশের উত্তরবঙ্গের মানুষকে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে।

আজ ২৫ আগষ্ট রোজ শুক্রবার দিনাজপুর বিরামপুর উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের সময় এনডিএম এর মাননীয় চেয়ারম্যান এসব কথা বলেন।

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দূর্গতদের অবস্থা সরজমিনে পরিদর্শন ও ত্রাণ সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে উত্তরবঙ্গ সফর করছেন এনডিএম চেয়ারম্যান।

এর ধারাবাহিকতায় আজ বিরামপুরে স্থানীয় এনডিএম কমিটি কর্তৃক আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে জনাব হাজ্জাজ বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকারের অবদান আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্বরণ করি। তারা বৃহত্তম প্রতিবেশী দেশ হলেও কোন সরকারই তাদের সাথে আলোচনার ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষা করতে পারে নাই। আমরা তিস্তার পানি পাই নাই। বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধ খুলে দেয়া হয়, তলিয়ে যায় এদেশের হাজারও ঘর-বাড়ি, ভেসে যায় ফসলি জমি। দিনাজপুরের ১৩টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে।

বিরামপুর উপজেলা এনডিএম এর সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম মানিকের সভাপতিত্বে ত্রাণ বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন এনডিএম এর মহাসচিব (চলতি দায়িত্ব) অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণমানুষের দল এনডিএম, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

ববি হাজ্জাজের ত্রাণ বিতরণ

এসময় আরো উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী ও ত্রাণ কার্যক্রম সমন্বয় উপ-কমিটির সদস্য সচিব মোমিনুল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. কায়সারুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরা, এনডিএম দিনাজপুর জেলা কমিটির সদস্য মোঃ মোজাফফর হোসেন, রফিকুল ইসলাম খোকন, মাহমুদুল করিম হিটলার, সুকুমার বসু, জাভেদ আলী রহমান, বাবু কমল চন্দ্র রায়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক মোঃ ইসলাইল হোসেন, সদস্য সচিব মোঃ মাসুদ রানা জুয়েল, দপ্তর সম্পাদক তাসনিম শ্যাননসহ প্রমুখ।

ট্যাগ উত্তরবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্থএনডিএম এর ত্রাণ বিতরণএনডিএম দিনাজপুর জেলা কমিটির সদস্য মোঃ মোজাফফর হোসেনকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. কায়সারুল ইসলামচেয়ারম্যানের বিশেষ সহকারী ও ত্রাণ কার্যক্রম সমন্বয় উপ-কমিটির সদস্য সচিব মোমিনুল আমিনজননেতা ববি হাজ্জাজজাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনজাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলনের ত্রাণ বিতরণজাভেদ আলী রহমানত্রাণ বিতরণদপ্তর সম্পাদক তাসনিম শ্যানননতজানু পররাষ্ট্রনীতিনতজানু পররাষ্ট্রনীতির কারণে উত্তরবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্থবন্যায় ক্ষতিগ্রস্থবন্যার্তদের ত্রাণ বিতরণববি হাজ্জাজের ত্রাণ বিতরণবাবু কমল চন্দ্র রায়মহাসচিব (চলতি দায়িত্ব) অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহেরমাহমুদুল করিম হিটলাররফিকুল ইসলাম খোকনসদস্য সচিব মোঃ মাসুদ রানা জুয়েলসুকুমার বসু

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।