× Banner
সর্বশেষ
শিল্প খাতের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থা ও কারিগরি কোর্স প্রণয়ন করা হবে মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে এমপি জাহান্দার আলীর বাজার পরিদর্শন,রমজানকে সামনে রেখে মনিটরিং জোরদার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার প্রধানমন্ত্রীর ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই – মন্ত্রী ফকির মাহবুব আনাম অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু গৌরনদীতে জাল টাকাসহ ব্যবসায়ী আটক স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় গাছের গোড়ায় সাদা একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে পৌরসভার ছোট কালিয়ায় সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কালিয়া পৌরসভার ছোট কালিয়ার সালেহা বেগম নামে এক নারীর বাড়ির পাশে এক স্থানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।
পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরবর্তীতে ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সতর্কতা অবলম্বন করা হয়। এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাদা ব্যাগের ভেতরে আসলে কী আছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।
কালিয়া থানা পুলিশের ওসি ইদ্রিস আলী বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে। উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে। অপরদিকে


এ ক্যটাগরির আরো খবর..