× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত

নড়াইলে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে ছেলে। নড়াইল সদর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। পৈতৃক জমি একাই ভোগ দখলের প্রতিবাদ করায় আজিজুল শেখ নামে বৃদ্ধার ওই ছেলে এ কাণ্ড ঘটান বলে অভিযোগ ভুক্তভোগীর।
আমাদের নড়াইল জেলা প্রতিনিধি জানান, হামলার শিকার ৭০ বছর বয়সী বৃদ্ধা মমতাজ বেগমকে মুমূর্ষু অবস্থায় সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
বৃদ্ধা মমতাজ বেগম জানান, তার চার সন্তানের সবাই তাদের বসতভিটার অংশীদার হলেও তৃতীয় সন্তান আজিজুল শেখ গায়ের জোরে একাই সব সম্পত্তি ভোগদখল করে আসছে। সোমবার সকালে মমতাজ বেগম এ নিয়ে কথা বলতে গেলে তার ছেলে আজিজুল ও তার স্ত্রী, সন্তান লাঠি নিয়ে বৃদ্ধার ওপর চড়াও হয়ে তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
এ সময় বৃদ্ধার আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা ও তার অন্য সন্তানরা এ ঘটনার বিচার দাবি করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (চলতি দ্বায়িত্বে) মো. মাহমুদুর রহমান বলেন, অত্যন্ত ঘৃণিত কাজ করেছেন ওই বৃদ্ধার ছেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..