× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

Dutta
হালনাগাদ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
narail

নড়াইলে ২৫০ গ্রাম গাজাসহ তিনজনকে  গ্রেফতার করেছে পুলিশ।
তারা মাদক ব্যবসাযার সাথে জড়িত উল্লেখ করে  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ মোঃ ছাব্বিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মুক্তার সরদার (২৬) নামের এক ব্যক্তিকে ১৫০ গ্রাম এবং মোঃ টিটো খান (২৭) ও শাকিব খান (২৩) নামের দুজন ব্যক্তিকে ১০০ গ্রাম সর্বমোট ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা।
গ্রেফতারকৃত মুক্তার সরদার (২৬) নড়াইল সদর থানাধীন আগদিয়া মধ্যপাড়া  গ্রামের মোঃ মোশারেফ সরদারের ছেলে। তাকে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের অন্তর্গত আগদিয়া মধ্যপাড়া গ্রামের জনৈক রহিমা বেগম এর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে আটক করা হয়। মোঃ টিটো খান (২৭) লোহাগড়া থানাধীন নলিয়া গ্রামের হাফিজার খান এর ছেলে এবং সাকিব খান (২৩) একই গ্রামের মোঃ সবুর খানের ছেলে।  ২১ নভেম্বর রাতে নড়াইল সদর থানাধীন হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামস্থ জনৈক কামাল মোল্লা এর ধানী জমির দক্ষিণ দিকে নড়াইল-মাগুরাগামী পিচের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন  এসআই (নিঃ) জয়দেব কুমার বসু ও এসআই (নিঃ) অপু মিত্র সহ একাধিক পুলিশ। পৃথক অভিযান চালিয়ে আসামিদের নিকট থেকে মোট দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান গোয়েন্দা শাখার  অফিসার্স ইনচার্জ। তিনি আরো জানান নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..