× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে তিল খেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
মানুষের কঙ্কাল উদ্ধার

নড়াইলে তিল ক্ষেত থেকে মানুষের কংকল উদ্ধার। নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের মানুষের কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মৌজা কোলা এলাকায় বিলের মধ্যে তিল খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় তিল কাটা অবস্থায় লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন একটি অজ্ঞাত মানুষের কঙ্কাল ও মাথার খুলি বিলের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি লোহাগড়া পুলিশকে জানান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কঙ্কালটি নারী নাকি পুরুষ, এবং এর পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..