× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নড়াইল জেলা  প্রতিনিধি

নড়াইলে চিত্রশিল্পীদের হাতে চিত্রকর্মের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান 

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
চিত্রকর্মের সম্মাননা

নড়াইলে চিত্রশিল্পীদের হাতে চিত্রকর্মের জন্য সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান। নড়াইলের কুড়িরডোপ মাঠে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী-২০২৩ উপলক্ষে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ এপ্রিল) উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল মাহমুদ শরীফ, মাননীয় বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল।
পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদের সাথে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। পরবর্তীতে পুলিশ সুপার অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত মাছিমদিয়ায় ৩৬ জন চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে আয়োজিত আর্ট ক্যাম্পে যোগদান করেন। সেখানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে ৩৬ জন চিত্রশিল্পীর হাতে তাদের চিত্রকর্মের জন্য সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র হাতে স্মৃতি স্মারক হিসেবে উপস্থিত চিত্রশিল্পীদের একটি চিত্রকর্ম তুলে দেন।
এ সময় জুলিয়া সুকায়না, উপ-পরিচালক, স্থানীয় সরকার; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক);  বীর মুক্তিযোদ্ধা সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..