× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নড়াইলে সড়কে নিষিদ্ধ ঘোষিত আতঙ্কের আরেক নাম নছিমন-করিমন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ নড়াইলে নছিমন ও করিমন নাম দু’টি কোন মানুষের নয়। নাম দু’টি নড়াইলের মানুষের কাছে এখন সড়কের আতঙ্ক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

সরকারের নিষিদ্ধ ঘোষিত ওই দু’টি যানবাহন জেলার প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামের আনাচে কানাচে মালামাল ও মানুষ বোঝাই করে হরহামেশাই দাপিয়ে বেড়াচ্ছে। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, স্থানীয় কারখানায় তৈরী ওইসব গাড়ির চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এক কথায় অবৈধ ভাবে চলা নছিমন ও করিমনের বেপরোয়া দাপটে অস্থির হয়ে উঠেছে নড়াইল জেলার বাসিন্দারা। যানবাহনের চালক বা মালিকরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই একাধিক নছিমন-করিমন তৈরীর কারখানা গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার প্রধান সড়ক গুলোসহ তিনটি পৌর শহরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দাপটের সঙ্গেই চলছে নিষিদ্ধ ঘোষিত নছিমন ও করিমন নামের ওইসব যানবাহন। শুধু যাত্রী বহন নয় ইট ও বালুসহ নানা ধরনের মালামাল বোঝাই করে অবাধে চলছে যানবাহন গুলো। যাতে করে জেলা এলাকার সড়ক গুলোতে দুর্ঘটনার পরিমাণও দিন দিন বেড়েই চরেছে। জেলাধীন বিভিন্ন সড়কে লেগেই রয়েছে দূর্ঘটনা। কিন্তু এগুলোর গতিরোধে এগিয়ে আসছেনা কেউ। ফলে ওইসব যানবাহন তৈরীর কারখানা গুলোতে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন নছিমন ও করিমন।

নছিমন ও করিমন তৈরীর কারখানার মলিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্যালো মেশিন দিয়ে একটি নছিমন তৈরীতে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা ও করিমন তৈরী করতে প্রায় ৭০ হাজার টাকা ব্যায় হয়ে থাকে। নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে সরকারে রেজিষ্ট্রেশন পাওয়া যায় না। আবার ওই সব গাড়ি চালানোর জন্য কোন প্রশিক্ষিত চালকের প্রয়োজন হয় না বলে তারা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারখানা মালিক বলেন, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা তৈরী করছেন নছিমন-করিমন। অবৈধ ওই যানবাহন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে নির্বিঘ্নে উপজেলার প্রধান সড়কগুলোসহ অলি-গলিতে অবাধে বিচরণ করছে? স্থানীয় প্রশাসনকে নির্দিষ্ট পরিমাণ মাসোহারা দিয়েই চলছে নছিমন ও করিমন।

এপ্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ‘ওইসব যানবাহন চলাচল সম্পূর্ণই অবৈধ। সেগুলোকে বন্ধে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।’ এ বিষয় কালিয়া উপজেলার ইউএনও মোঃ নাজমুল হুদা বলেন, ‘উপজেলার প্রধান সড়ক গুলোতে ওইসব নিষিদ্ধ ঘোষিত যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..