ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে ফুলসুতি ইউনিয়ন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হকের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আরিফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় টিসিবি, ভিজিডি বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন।



