তন্ময় ভৌমিকঃ নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের জাতীয়করন ও ৫০বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের নেতৃত্বে কলেজ চত্তর থেকে র্যালীটি বের হয়। র্যরলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কলেজ চত্তরে এসে শেষ হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা ছানাউল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল।