ধামরাই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টারঃ ধামরাইয়ে সূয়াপুর ও চৌহাট ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় অস্ত্র নিয়ে হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

জানা গেছে, ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নে আওয়ালীগের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের ভাই সেলিম হোসেনসহ তার কর্মী সমর্থকেরা ফুলতলা এলাকায় ভোট চাইতে গেলে হামলার শিকার হয়। হামলাকারীরা সেলিমের পেটে রামদা দিয়ে কুপিয়ে নাড়িভুরি বের করে দেয়। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পারভিন হাসান প্রীতির কর্মী মোশারফ হোসেনের মটর সাইকেল ভাংচুর করে প্রতিপক্ষ।

এছাড়া অপর চেয়ারম্যান প্রার্থী নুরে আলমকে বাসা তুলে নিয়ে মারধর করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। খবর পেয়ে তার ছোট ভাই আলমগীর কবির এগিয়ে গেলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। এছাড়াও চৌহাটের আতুল্লাচর এলাকায় বিএনপি প্রার্থীর কর্মীদের মারধর করেছে দুর্বৃত্তরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।