× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

ধামরাইয়ে পাল্টাপাল্টি ওয়াজ মাহফিলে সাবেক ও বর্তমান এমপি প্রধান অতিথি

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

দুলাল পাল স্টাফ রিপোর্টার:ঢাকার ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী শনিবার অনুষ্ঠিত হবে একই সময়ে পাল্টাপাল্টি ওয়াজ মাহফিল।এতে এক পক্ষের প্রধান অতিথি করা হয়েছে সাবেক এমপি বেনজীর আহমদ আর অপর পক্ষের বর্তমান এমপি এমএ মালেক। একই স্থানে এ মাহফিলকে ঘিরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করছেন অনেকে।

জানা গেছে, ধামরাইয়ের ছয়বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পৌর কাউন্সিলর আবু সাঈদ ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বাদ আমর ওয়াজ মাহফিলের আয়োজন করে।এতে প্রধান অতিথি করা হয় ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমেদকে।অপরদিকে পৌর আওয়ামীলীগের সহসভাপতি আরফান আলী ও ছয়বাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে একই স্থান ও একই সময়ে ওয়াজ মাহফিলের আয়োজন করেন।এ মাহফিলে প্রধান অতিথি করা হয়েছে বর্তমান এমপি এমএ মালেককে।ছয়বাড়িয়া কেন্দ্রীয়  কবরস্থানের সাধারণ সম্পাদক আরফান আলী মাহফিলের সব প্রস্তুতি চলছে বলে জানিয়ে বলেন।

প্রধান অতিথি স্থানীয় এমপি এমএ মালেক যথাসময়ে মাহফিলে উপস্থিত থাকবেন।আশা করি আমাদের মাহফিলে কেউ বাধার সৃষ্টি করবেন না।অপর দিকে জামের মসজিদের আয়োজক কাউন্সিলর আবু সাঈদ জানান,গেটসহ তাদের প্রস্তুতি প্রায় শেষ।পূর্ব ঘোষিত এ মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হবে এবং প্রধান অতিথি সময়মত উপস্থিত থাকবেন।নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীলীগের একাধিক নেতা জানান ,দুই নেতার দ্বন্দ্বে হতাশ আওয়ামীলীগের নেতা কর্মীরা ।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানান,বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..