ভ্রাম্যমান প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নে ভাদালিয়া গ্রামে মিল্টন নামে এক মাদক ব্যাবসায়ী, পিতা-ভোলা দীর্ঘ দিন ধরে গাঁজা, ইয়াবা, ট্যাবলেট খোলা বাজারে বিক্রয় করছে। ঐ ব্যাবসায়ী বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। এমনকি তার বসত বাড়িতে মাদকের আস্তানা।
ঐ ব্যাবসায়ীর বিক্রয় করা গাঁজা, ইয়াবা ট্যাবলেট বিভিন্ন এলাকার লোকজন সেবন করে, এলাকার কোন ব্যাক্তি মাদকের ব্যাপারে প্রতিবাদ করলে তাদেরকে হত্যার হুমকি দেয়। উঠতি বয়সের ছেলেরা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। ঐ মাদক ব্যাবসায়ীর বাড়িতে বিভিন্ন এলাকার লোকজন প্রতিদিন মাদক ক্রয় করার জন্য যাতায়াত করে।
আরও জানা যায় ঐ মাদক ব্যাবসায়ী বিভিন্ন দেহ ব্যাবসায়ীদের নিয়ে তার বসত বাড়িতে দেহ ব্যবসা করে। এতে করে উক্ত বয়সের ছেলেদের নেশার জগতে ফেলে এবং দেহ ব্যাবসায়ীদের মিথ্যা প্রেমের জালে ফেলে লক্ষ্ লক্ষ্ টাকা হাতিয়ে নিচ্ছে। কিছু কিছু গৃহবধূরা স্বামী ছাড়া হচ্ছে এবং শিশু সন্তানরা বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে এলাকার লোকজন প্রশাসনের সহযোগিতা কামনা করছে।