× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে শেখ রাসেল দিবস পালিত

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
nawga

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

১৮ অক্টোবর সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের পক্ষে, উপজেলা পরিষদ, প্রশাসন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এ সময় দিবসটি উপলক্ষে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে।

সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও আবু হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, আরএমও ডা. জহুরুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন অফিসার আনিছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবিহা ইয়াছমিন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..