ধামইরহাটে ভারত থেকে আসা ৮টি গরু উদ্ধার করল থানা পুলিশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে ভারত থেকে আসা ৮টি গরু উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। আটককৃত গরু গুলি পতœীতলা কাস্টমসে জমা দেওয়া হয়। মামলা নং- ৩৪/১৯, তারিখঃ ১৬/০৫/১৯ ইং।

জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিন শিববাটি এলাকায় মফিজের বাড়ীর সামনে বাঁশ ঝাড়ে ভারত থেকে চোরাইপথে কিছু গরু নিয়ে আসা হয়েছে, এমন গোপন সংবাদের প্রেক্ষিতে ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলামের নেতৃত্বে এস.আই আমিরুল ইসলামসহ সঙ্গীয়ফোর্স দিনভর অভিযান চালিয়ে ৮টি গরু উদ্ধার করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গরু ৮টির মুল্য ধরা হয়েছে ৩ লক্ষ টাকা। পরে আটককৃত গরু গুলি পতœীতলা কাস্টমসে নিয়মিত মামলু রুজুর মাধ্যমে জমা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।