× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
nawga

ওগাঁর ধামইরহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও স্যানেটারি ইন্সপেক্টর মো. আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন ।

এ সময় এন্টিমাইক্রোবিয়াল ও এন্টিবায়োটিক সচেতনতা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী। তিনি বলেন ‘চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন এন্টিবায়েটিক খাওয়া উচিত নয়, যদিও কেহ হঠাত ২/১ টি খেয়ে ফেলে, তাতে কোর্স সম্পন্ন না হওয়ায় ঔষুধের প্রতিক্রিয়ায় রোগীর আরও অপূরনীয় ক্ষতি হতে পারে।’

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমুখ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..