× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিউজ ডেস্ক

ধামইরহাটে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিজয় দিবস পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
ধামইরহাটে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিজয় দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ৫০তম মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবসের শুরুতে উপজেলা স্মৃতিসৌধে সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকারের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা প্রশাসনস,আওয়ামীলীগ, জাতীয় পার্টি,শুভসংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুর্স্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কষরত প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। সকল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান,উপজেলা প্রকৌশলী আলী হোসেন,উপজেলা মাধ্যমিক অফিসার জুলফিকার আলী শাহ্,উপজেলা শিক্ষা অফিসার আজমত আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মুক্তিযোদ্ধা অফির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী প্রভাষক মিনহাজুল হক শিবলী প্রমুখ।

বিকেলে ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান ও সন্ধ্যায় উপজেলা স্মৃতিসৌধে চত্তরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..