ধামইরহাটে পৌরসভার নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক

ধামইরহাটে পৌরসভার নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক

নওগাঁর ধামইরহাটে নির্বাচন কমিশন কর্তৃক ঘোাষিত ৩য় ধাপের নির্বাচন হচ্ছে আজ। ভোর সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করে। সকাল ৮ টা বাজার পূর্বেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ যথারীতি শুরু হয়, চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটের পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায় সকলের উপস্থিতি ছিল নির্বিঘ। এদিকে সকাল ৮ টায় নিজ কেন্দ্র ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে ভোট দিয়েছেন।

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) আমিনুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আইয়ুব হোসেন (নারিকেল গাছ প্রতীক)। সাড়ে ৮ টায় ফার্শিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবার রহমান চৌধুরী। ভোটের পরিবেশ ও ভোটারদের উপস্থিতি মেয়র প্রার্থীদের নিকট সন্তোষজনক।

সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, ৯ টি ভোট কেন্দ্রে ৩৮টি ভোট কক্ষে ১২ হাজার ৬ শত ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এখানে নারী ভোটার রয়েছেন ৬ হাজার ৪১৩ জন ও পুরুষ ভোটার রয়েছেন ৬ হাজার ২২৭ জন।
দীর্ঘ প্রায় ১৪ বছর পর ধামইরহাট পৌরসভার নির্বাচনের সার্বিক পরিবেশে সাধারণ ভোটার স্বস্তিতে ভোট দিতে পারায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

Share this news

Brinda Chowdhury
Author / Reporter

Brinda Chowdhury

Click the author name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।