× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

ধামইরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে র‌্যালী ও মিলাদ মাহফিল

admin
হালনাগাদ: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
ধামইরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে র‌্যালী ও মিলাদ মাহফিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

২০ অক্টোবর সকাল ১০ টায় কাদেরীয়া মুখতারিয়া খানকা শরীফ থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি র‌্যালী উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কাদেরীয়া মুখতারিয়া খানকা শরীফে ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মো. ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, খানকা শরীফের সদস্য ফজলে রাব্বী, এলাহী, ইমাম হোসেন, ইব্রাহীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে খানকা শরীফের পক্ষ থেকে উপস্থিত মুসল্লিবৃন্দকে তাবারক বিতরণ করা হয়। ধামইরহাট উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইউসুফ আলী জানান, আজ ১২ই রবিউল আলম (২০ অক্টোবর) বিশ্বনবী রাসুল সাল্লাল্লাহু আলাইসি ওয়া সাল্লামের জন্ম এবং ওফাত দিবস, তিনি আজকের এই তারিখে জন্মগ্রহণ ও মৃত্যুরণ করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..