× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেলে থাকা স্ত্রীর মর্মান্তিক মৃত্যু- ট্রাক চালক আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Truck-hit-in-Dhamairhat.jpg

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ৩০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের টি এন্ড টি মোড়স্থ মেইন রোডে মোটরসাইকেল আরোহীকে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও তার স্ত্রী মাটিতে পড়ে যায় এবং ট্রাকের চাকা মোটরসাইকেল চালকের স্ত্রীর উরুর উপর দিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

প্রত্যক্ষদর্শী ও মোটরসাইকেল আরোহী মহাদেবপুর উপজেলার চক গোবিন্দ গ্রামের মৃত মজিবরের ছেলে মহিদুল ইসলাম (৪৬) জানান, তার স্ত্রী সারজিনা কে নিয়ে মঙ্গলবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে টিএন্ডটি মোড় অতিক্রম করলে পিছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭৪৯৬) তাকে ধাক্কা দিলে চালক মহিদুল ও স্ত্রী সারজিনা মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন স্ত্রী। গুরুতর জখম সারজিনা কে ধামইরহাট হাসপাতালে নেয়া হলে প্রচুর পরিমান রক্তক্ষরণের ফলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় মহিদুলের ডান হাত ভেঙে যায় এবং মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আরও জানান, ট্রাকের হেল্পার ট্রাকটি চালাচ্ছিল। এলাকাবাসী ট্রাক চালক রুবেল ও হেলপার মোবারককে আটক করে থানায় সোপর্দ করে। ট্রাক-মোটরসাইকেল দুটোই থানা হেফাজতে আছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, আহত মহিদুলের পক্ষে মামলা করলে আমরা মামলা গ্রহণ করবো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।


এ ক্যটাগরির আরো খবর..