× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নওগাঁ প্রতিনিধি:

ধামইরহাটে জাকের পার্টির জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ধামইরহাটে জাকের পার্টির জনসভা

কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে জাকের পার্টির জনসভা, র‌্যালী, দোয়া ও তাবারক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টি ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় ধামইরহাট উপজেলা স্মৃতিসৌধ চত্তরে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ।

প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (ডাবলু), নওগাঁ জেলা জাকের পার্টির কল্যান মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি নওগাঁ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জাকের পার্টির এমপি পদপ্রার্থী কৃষিবিদ রেজোয়ান ফারুক।

আরও বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মো. আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাদ্দাম হোসাইন, জেলা প্রচার সম্পাদক রবি রায়হান, বগুড়া জেলা সাংগনিক বিভাগের সম্পাদক মোহাম্মদ আলী।

সভায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও নারী-পূরুষ নির্বশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা শেষে দোয়া, তাবারক বিতরণ এবং সবশেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। বক্তাগণ সকলকে জাকের পার্টিতে সমর্থন দেয়ার আহবান জানান এবং গোলাপ ফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..