× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

রাণীনগরে ধানের বস্তার মাঝখানে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা সোহেলের

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
ধানের বস্তার মাঝখানে ধর্ষণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পাঁচ বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ধর্ষণ চেষ্টাকারী যুবক সোহেল হোসেন (৩২) কে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার আতাইকুলা এলাকায়। ঘটনাটি ধামাচাপা দিতে মড়িয়া হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল অনুমান সাড়ে ৯টা নাগাদ শিশুটি খেলা ধুলা করছিলো। এ সময় আতাইকুলা উত্তরপাড়া গ্রামের ছহির উদ্দিনের ছেলে সোহেল হোসেন শিশুকে কৌশলে একটি নবনির্মিত পাকা বাড়িতে নিয়ে গিয়ে ধানের বস্তার মাঝখানে নগ্ন করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর বাবা মা ভাত খাবার জন্য শিশুকে খোঁজা খোঁজি করার সময় ডাকা ডাকি করলে ওই ঘর থেকে চিৎকার শুরু করে। পরিবারের লোকজন ছুটে গিয়ে শিশুকে নগ্ন অবস্থায় উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন জরো হয়ে ধর্ষণ চেষ্টাকারী যুবক সোহেল হোসেনকে গণধোলাই দিয়েছে। পরে সুষ্ট বিচারের আশ্বাসে যুবককে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেয়।

ঘটনার সত্যতা শিকার করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একজন মাতাব্বর জানান, লোকজন দেখতে পেয়ে সোহেলকে মারপিট করায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। বিষয়টি নিয়ে ঈদের পর বসে মিমাংসার কথা রয়েছে।

যুবক সোহেল হোসেন এর চাচাতো ভাই জানান, ধর্ষণ নয়, মাঠের মধ্যে কথা কাটাকাটির জ্বের ধরে সোহেলকে মারপিট করা হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনাটি শুধু মুখে মুখে শুনছি তবে আমাকে কেউ এখনো জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..