× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে দশম শ্রেণির ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ,গ্রেফতার ১

ACP
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
দশম শ্রেণির ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত আব্দুল আজিজ তন্ময় (১৯) হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আব্দুল আলীমের ছেলে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে একই দিন সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন,গত শুক্রবার রাতে নির্যাতিত কিশোরীর পরিবারের সদস্যরা পাশের এক বাড়িতে যায়। ওই সময় কিশোরী ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত যুবক ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওসি আমির হোসেন আরও বলেন, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..