ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জবি শিক্ষার্থী তিথি সরকারের ৫ বছর কারাদণ্ড

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জবি শিক্ষার্থী তিথি সরকারের ৫ বছর কারাদণ্ড

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (বহিষ্কৃত) শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

তিথি সরকার পল্লবী থানায় জিডি করেছিল- ফেসবুক আইডি হ্যাক হয়েছে জানিয়ে। একই দিন ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠন মিলে, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিল তিথি সরকারের বহিষ্কার দাবিতে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২০ সালের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন, তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে।

পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল, ২০২০ সালের ২৫ অক্টোবর সকালে পল্লবীর বাসা থেকে বের হয়ে স্থানীয় থানায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল তিথি সরকার। ২৭ অক্টোবর তিথির বড় বোন স্মৃতি রানী সরকার বাদী হয়ে পল্লবী থানায় এ সংক্রান্ত একটি জিডি করেছিলেন।

সিআইডির মালিবাগ কার্যালয়ের চারতলা থেকে তিথি সরকারকে ‘হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে’ – এই মর্মে একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিআইডির সাইবার মনিটরিং টিম জানায়, এমন ঘটনা ঘটে নি এবং ঘটনার তদন্তে নেমে ৩১ অক্টোবর নিরঞ্জন বড়ালকে গ্রেফতার করা হয় গুজব রটানোর অভিযোগে।

তারপর ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগ তুলে, ২০২০ সালের ৫ নভেম্বর তিথি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আবু মুসা রিফাত। পরিশেষে ১১ নভেম্বর মাধবদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিথি সরকারকে। শুধু তা-ই নয়, তিথির স্বামী শিপলু মল্লিককেও সেদিন কাপ্তান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।