× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

নড়াইল জেলা প্রতিনিধি

ধর্ম অবমাননার অযুহাতে নড়াইলে দুই শতাধিক হিন্দু বাড়িঘর লুট, ভাংচুর ও আগুন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
হিন্দু বাড়িঘরে ভাংচুর ও আগুন

ধর্ম অবমাননার অজুহাতে নড়াইল জেলার দিঘলিয়া বাজারে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের লোক বিক্ষোভ মিছিল বের করে সাহা পাড়ার ১১ বাড়িতে আগুন লাগিয়েছে এবং দুই শতাধিক বাড়ি লুট পাট ভাংচুর করে হিন্দু নারীদের সম্ভ্রম হানি করেছে। ধর্ম অবমাননার অভিযোগে আকাশ সাহাকে না পেয়ে তার বাবা অশোক সাহাকে পুলিশ গ্রেফতার করলেও বাঁচাতে পারলোনা দুইশতাধিক হিন্দু বাড়ী ও হিন্দু নারীদের সম্ভ্রম।

আজ ১৫ জুলাই(শুক্রবার) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় এঘটনা ঘটে।

উত্তেজিত জনতা জানায়, দিঘলিয়া গ্রামের সাহাপাড়ার অশোক সাহার ছেলে আকাশ সাহা ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় ওই এলাকাবাসী আকাশকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। পরে উত্তেজিত জনতা দিঘলিয়া বাজারের নিত্য দুলাল সাহা, অনুপ সাহা, অশোক সাহা, সনজিদ সাহার মুদি দোকান এবং গোবিন্দ কুণ্ডু ও গৌতম কুণ্ডুর মিষ্টির দোকান ভাঙচুর ও লুটপাট করে।এ ছাড়া সাহাপাড়ার গৌরসাহা, চায়না রানী সাহা, বিপ্লব সাহার বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুরসহ এবং স্বর্ণলংকার ও নগদ টাকা নিয়ে যায়। তারা নাড়ূ গোপালের বসতঘরে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে। উত্তেজিত জনতা রাত ৯টার দিকে আখড়াবাড়ী সার্বজনীন পূজামণ্ডপে আগুন ধরিয়ে দেয়। তবে আকাশ সাহা ফেসবুকে কি কমেন্ট করেছে- সেটা কেউ বলতে পারছে না।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত আকাশ সাহা ফেসবু‌কে মুস‌লিম বন্ধু কর্তৃক হিন্দু ধর্ম ও নি‌জের মা বোন‌দের নি‌য়ে বা‌জে মন্ত‌ব্যের জবা‌বে প্রতিবাদী ক‌মে‌ন্টের জের ধ‌রে দিঘলিয়া গ্রামে সাহা পাড়ায় উগ্র জিহাদী‌দের হামলায় দুই শতাধিক বাড়ীঘর লুটপাট, ভাঙচুর, দোকান লুট করে কয়েকটি বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে।মৌলবাদী আক্রমণ

স্থানীয়রা আরও জানান, জিহাদি জনতা তনিমেশ ও তরুণ নামে দুই জনকে পিটিয়ে মর্মান্তিক আহত করেছে। তারা এখন হাসপাতালে ভ‌র্তি। একজনের অবস্থা আশংকাজনক। ঘটনাস্থ‌লে পু‌লিশ পৌ‌ঁছে‌ছে, অ‌ভিযুক্ত আকাশ সাহাকে না পে‌য়ে তার পিতা অশোক সাহাকে গ্রেফতার করেছে। প‌রি‌স্থিতি থমথ‌মে, স্থানীয় হিন্দুরা আত‌ঙ্কে। তবে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে ধর্মপ্রাণ জনতা গণহারে দুই শতাধিক সংখ্যালঘু হিন্দু বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। দিঘলিয়া কলেজের শিক্ষক দিলীপ স্যারের বাড়ি সহ গন হারে হিন্দুদের বহু বা‌ড়িঘ‌রে অ‌গ্নিসং‌যোগ। পুলিশ এসে আকাশ সাহাকে না পেয়ে তার পিতা অশোক সাহাকে গ্রেপ্তার করেছে।

লোহাগড়া থানা পুলিশ, ডিবি পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৬-এর একটি দল এবং নড়াইলের পুলিশ সুপার প্রবীর রায় ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লোগাহড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে,  ধর্মীয় অবমাননার দায়ে অভিযুক্ত আকাশের বাবা অশোক সাহাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তার ছেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..