ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শক্তিই বড় শক্তি। আমাদের মাঝে যে সমাজিক বোধ টিকে আছে এটা পুলিশের ভয়ে না, আইনের ভয়ে না। এটা কাজ করে আমাদের বিবেক। সামাজিক মূল্যবোধ না থাকার কারণে শেখ হাসিনার পালিয়ে দেশত্যাগ করতে হয়েছে। বলেছেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
আজ বরিশালের গৌরনদীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।
গৌরনদী ক্যাথলিক মিশনে রোববার সকালে পালপুরোহিত ফাদার জেরম রিংকুর সভাপতিত্বে মতবিনিময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পালকীয় পরিষদের সদস্য ফ্রান্সিস বেপারী, লিটন ফ্রান্সিস গমেজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সজল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু সহ অন্যান্যরা।



