× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ডেস্ক

বিচ্ছিন্ন নেটওয়ার্ক দ্রুত পুনরুদ্ধারে সক্ষম গ্রামীণফোন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
ফাইবার অপটিক কেবল
নেটওয়ার্কে ক্রমবর্ধমান ট্রাফিকের চাহিদা পূরণে সক্ষম হয়েছে

ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গাজীপুর এলাকায় সড়ক সংস্কারের কাজের সময় বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামীণফোনের ফাইবার অপটিক কেবল। যে কারণে আজ কল ও ইন্টারনেট ব্যবহারের সময় নেটওয়ার্ক পেতে সমস্যায় পড়েন গ্রামীণফোনের কিছু গ্রাহক। তবে, বিঘ্ন ঘটার পর, দ্রুত নেটওয়ার্ক পুনরুদ্ধারে সক্ষম হয় গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটির হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, “আজকের ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং যে কারণে ঘটেছে তা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমাদের নিবেদিত কর্মীরা যতো দ্রুত সম্ভব সংযোগ পুনরুদ্ধার করেছে এবং নেটওয়ার্কে ক্রমবর্ধমান ট্রাফিকের চাহিদা পূরণে সক্ষম হয়েছে।”

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, “একাধিক ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার কারণে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত । গ্রামীণফোন দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম ব্র্যান্ড এবং দেশের অর্ধেকেরও বেশি মানুষ তাদের কানেক্টিভিটি ও ডিজিটাল লাইফের চাহিদা পূরণে আমাদের ওপর আস্থা রাখেন। আজ আমাদের নিবেদিত টিম সকল প্রতিকূলতা পেরিয়ে জটিল একটা কাজ দ্রুততম সময়ে শেষ করেছে। গ্রাহকরা যেনো সেরা অভিজ্ঞতা লাভ করেন, আমরা তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। গ্রামীণফোনের ওপর আস্থা রাখার জন্য আমরা আমাদের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ।”

এ নিয়ে গ্রামীণ ফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, “ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তার উন্নয়ন কাজ চলার সময় ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যায় পড়েন। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব সমস্যার সমাধান করা হয়েছে।”

উল্লেখ্য, এর আগেও মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক কারণে ঘটা একই ধরনের ঘটনার সময় গ্রামীণফোন এর ৭ কোটি ৯১ লাখ গ্রাহকের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যতো দ্রুত সম্ভব নেটওয়ার্ক পুনরুদ্ধার করে, যা গ্রাহক সেবাদানে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিরই প্রতিফলন।

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭৯.১ মিলিয়ন গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশেরও অধিক মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। www.grameenphone.com, www.facebook.com/grameenphone


এ ক্যটাগরির আরো খবর..