× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

দ্যা ভ্যাম্পায়ার রহমান

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: ‘সাব্বির দ্যা ভ্যাম্পায়ার রহমান’ বলছিলেন ধারাভাষ্যে ড্যানি মরিসন। পাশের কক্ষ থেকে তা স্পষ্ট শোনা যাচ্ছিল। সাব্বির সম্পর্কে এ কথা না বলার কোনো কারণ নেই!

অসাধারণ ব্যাটিং করে ড্যানি মরিসনের মন জয় করে নিয়েছেন সাব্বির। সদা হোস্যেজ্জল নিউজিল্যান্ডের প্রাক্তন এ ক্রিকেটার বিপিএলের মাঝপথ থেকে ধারাভাষ্য দিয়ে আসছেন। তার ধারাভাষ্যে বেশ বৈচিত্র্য রয়েছে।

ধারাভাষ্য রুম মাতিয়ে রাখা মরিসন রোববার এলিমিনেটর ম্যাচও মাতিয়ে রাখেন। বরিশাল বুলসের ইনিংসের দশ ওভার পর ধারাভাষ্যে এসে সাব্বিরকে সেখান থেকেই অনুপ্রাণিত করতে থাকেন মরিসন। ভিন্ন ভিন্ন উপমায় জাতীয় দলের এ ক্রিকেটারকে প্রশংসায় ভাষায় তিনি।

 আরাফাত সানীর করা ইনিংসের ষোলতম ওভারের শেষ বলে মিডউইকেটের উপর দিয়ে ছক্কা হাকান সাব্বির। হাঁটু মুড়ে বসে সাব্বিরের অসারধারণ এ শট দেখে ধারাভাষ্যে মরিসন বলেন,‘সাব্বির দ্যা ভ্যাম্পায়ার রহমান’।

 সাব্বির অবশ্য ম্যাচ শেষ করে সাজঘরে ফিরতে পারেননি। ৪৯ বলে সাত চার ও তিন ছক্কায় তার সাজানো ৭৯ রানের ইনিংস থামে ড্যারেন স্যামির অসাধারণ এক ক্যাচে।

 জয় নিশ্চিত হওয়ার পর দৌড়ে মাঠে ঢুকে পড়েন সাব্বির রহমান। ক্যামেরার সামনে হাত মুষ্টি করে বলেন, ‘কামোন, ইয়েস’। তা দেখে আবারও মরিসন, ‘সাব্বির ইউ বিউটি। দ্যা ভ্যাম্পায়ার রহমান’।


এ ক্যটাগরির আরো খবর..