× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

অবশেষে দ্বিতীয় ম্যাচে স্বস্তির জয় পেয়েছে ইংলিশরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
ইংল্যান্ড

বিশ্বকাপে ভরাডুবি। ব্যর্থতার বৃত্তে আটকে থাকা ইংল্যান্ড চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন শুরু করতে। কিন্তু প্রথম ওয়ানডে হেরে আটকে ছিল ব্যর্থতার বৃত্তেই। অবশেষে দ্বিতীয় ম্যাচে স্বস্তির জয় পেয়েছে ইংলিশরা।

সাম কারেনের ঘূর্ণি বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে টেনেছে সমতা। আগের ম্যাচে খরুচে বোলিং করেছিলেন কারেন, বিশ্বকাপেও ছিল ব্যর্থ। ইংল্যান্ডের সঙ্গে নিজেও ঘুরে দাঁড়ালেন।

অ্যান্টিগায় টস হেরে ব্যাট করতে নেমে ধস নামে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে।

২৩ রান তুলতেই হারায় ৪ উইকেট। যার তিনটি নিয়ে ম্যাচসেরা হয়েছে সাম কারেন। এরপর শাই হোপ ও শেফরান রাদারফোর্ড চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। দুইজনে গড়েন ১২৯ রানের জুটি।

আগের ম্যাচে সেঞ্চুরি করা হোপ ফেরেন ৬৮ করে এবং রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ৬৩ রান। এই দুইজন ফিরে গেলে আবারও ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। রেহান আহমেদ ও লিভিংস্টোনের লেগ স্পিনে ৫০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ইনিংস থামে ২০২ রানে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন ফিল সল্ট ও উইল জ্যাক। সল্ট ২১ রানে ফিরে গেলেও সল্টের ব্যাট থেকে আসে ৭৩ রান।

মাঝে ক্রেলি এবং বেন ডাকেট দ্রুত ফিরে গেলেও হ্যারি ব্রুক ৪৩ এবং জস বাটলার ৫৮ রানে অপরাজিত থেকে ১৭.১ ওভার এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নিয়ে যান ইংলিশদের। আগামী ৯ ডিসেম্বর সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে দুই দল।


এ ক্যটাগরির আরো খবর..