× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ ঈদযাত্রায় সড়ক নিরাপত্তায় দায় এড়ানোর সুযোগ নেই – সেতুমন্ত্রী প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি – অর্থসচিব শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন – আসাদুল হাবিব দুলু শিক্ষাখাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে – শিক্ষামন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী কোটালীপাড়ায় নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক সেমিনার স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

পিআইডি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে ৬৪ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এ কথা জানান সিইসি।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিব, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশে সিইসি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন।

তিনি বলেন, সংবিধান ও বিভিন্ন আইন অনুযায়ী নির্বাচন বছর ধরেই একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন পাঁচ বছর অন্তর হয়ে থাকলেও স্থানীয় সরকারবিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরেই, কোনো না কোনো কারণে চলমান থাকে।

যেমন আগামী ১৭ তারিখে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় সংসদের দুটো উপনির্বাচন রয়েছে।

সিইসি বলেন, আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। আপনারা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারগণ রাষ্ট্রের মূল প্রশাসনিক ইউনিট, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পদাধিকারবলে আপনারা জনগণের নিকট সান্নিধ্যে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য সব নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে তাদের আইনগত দায়িত্ব পালনের আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..