× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ৮ বছর পর হলেও দোষীকে শাস্তি দিলো আদালত, ক্ষতিপূরণ পাবে কি নির্দোষ রাজিব?

Kishori
হালনাগাদ: সোমবার, ১ নভেম্বর, ২০২১
দোষীকে শাস্তি দিলো আদালত,

দোষীকে শাস্তি দিলো আদালত । পাবনার আতাইকুলায় ফেসবুকের মাধ্যমে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে সনাতন ধর্মাবলম্বী রাজিবকে ফাঁসাতে গিয়ে ধর্ম অবমাননার মামলায় তিন আসামির ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। দীর্ঘ ৮ বছর পর হলেও এই প্রথম প্রকৃত দোষীকে শাস্তি দিলো দেশের আদালত। কিন্তু অপরাধ না করেও রাজীব নামের এক সনাতন ধর্মাবলম্বীকে হয়রানি নির্যাতন, বাড়ীঘরের ক্ষয়ক্ষতি পূরণ কোন ব্যবস্থার নির্দেশ দেয়নি আদালত।

১ নভেম্বর ২০২১(সোমবার) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া আসামিরা হলেন পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের এমদাদ আলীর ছেলে আমিনুল এহসান (৪০), আতাইকুলা উপজেলার বনগ্রামের আমিন শেখের ছেলে জহিরুল ইসলাম (২০) ও বনগ্রাম পূর্বপাড়া গ্রামের মো. মতির ছেলে মো. খোকন (৩০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটূক্তি করা ছবি আপলোড করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় মুসলিমরা সনাতন ধর্মাবলম্বী রাজীবের বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন দেয়। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আতাইকুলা থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর পুলিশ বিভিন্ন সময় আটজনকে গ্রেপ্তার করে।

পরে মামলাটির তদন্তে জানা যায়, আসামি আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে। আরেক আসামি খোকন অপর আসামি জহুরুলের কম্পিউটারের দোকান থেকে সনাতন ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করে। আসামি আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুনঃ রামুর উত্তম থেকে মানিকগঞ্জের রনি সব ঘটনাই ফেইসবুক হ্যাঁক করে সংখ্যালঘু নির্যাতনের কৌশল

তাঁদের মধ্যে আমিনুল ও জহিরুল নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দীর্ঘ ৮ বছর পর আদালত স্বাক্ষ্যপ্রমাণ শেষে ১ নভেম্বর ২০২১ সোমবার রায় ঘোষণা করেন। এ সময় আসামি খোকন ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি খোকন পলাতক রয়েছেন। আসামি আমিনুল এহসান ও জহিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম নামক ফেইসবুক ব্যবহার করে সহজেই কাউকে ক্ষতি করা যায়। বাড়ীঘর ভেঙ্গে চুরমার করে দেওয়া, আগুনে জ্বালিয়ে দেওয়া, মেরে ফেলা, না হয় আইনি জটিলতায় জীবন ধ্বংস করে দেওয়ার সহজ পথ ফেইসবুক।

প্রমাণ খোঁজার আগেই নিমিষেই তাকে নির্যাতন,তার বাড়িঘরসহ পুরো এলাকায় ভাংচুর, অগ্নি সংযোগ ঘটাচ্ছে ধর্মান্ধ ব্যক্তিরা। সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তির নাম ফেইসবুকে ব্যবহার করে সাম্প্রদায়িক হামলায় অসংখ্য নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বড় ধরনের ক্ষতিও হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। এসব ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই ভুয়া খবর ছড়ানো হয়েছে অন্য কারও ফেইসবুকের আইডি হ্যাক করে। এ যাবতকালের যত ঘটনা ঘটেছে সবই প্রায় একই পদ্ধতিতে ও ছকে। এসব ভুয়া খবরের মাধ্যমে ইসলাম ধর্ম, ইসলামের ধর্মগ্রন্থ কোরআন অথবা নবীকে অবমাননা করা হয়েছে। পোস্ট করা হয়েছে ইসলামবিদ্বেষী ছবি।

এভাবে অসংখ্য ঘটনা ঘটে চলেছে কোন ঘটনার প্রমাণ হয়নি আসল ফেইসবুক ব্যবহারকারী ধর্মীয় অবমাননা করে পোস্ট দিয়েছেন। সব ঘটনার নেপথ্যের কারণ প্রমাণিত হয়েছে হ্যাঁক করে অন্যকেউ পোস্ট দিয়েছে। যিনি হ্যাঁক করে এত বড় ক্ষতি সাধন করলেন তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন অপরাধের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে।

আরও পড়ুনঃ  ফেইসবুক হ্যাক/ভুয়া পোস্ট দিয়ে পাঁচবারই ছাড় পাওয়ায় প্রতিবারই সাম্প্রাদায়িক দাঙ্গা


এ ক্যটাগরির আরো খবর..