× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

দেড় মাসেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০২৩
saeed

স্কুলে যাওয়ার সময় স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা দায়েরের দেড় মাস অতিবাহিত হলেও অপহৃাতে উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে অপহৃতা স্কুল ছাত্রীর পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া স্টীমারঘাট এলাকার।

রবিবার দুপুরে অপহৃতার পিতা মোখলেচ আকন অভিযোগ করে বলেন, আমার স্কুল পড়য়া নাবালিকা মেয়েকে (১৫) দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিলো ভুতেরদিয়া গ্রামের আব্দুর রবের বখাটে ছেলে সাঈদ। তার (সাঈদ) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৬ মার্চ স্কুলের যাওয়ার পথে ভুতেরদিয়া স্টীমারঘাট এলাকা থেকে জোরপূর্বক আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সাঈদ ও তার সহযোগীরা।

এ ঘটনায় অপহরণকারী সাঈদ ও তার সহযোগীদের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। অভিযোগ করে তিনি আরও বলেন, মামলা দায়েরের দেড় মাস অতিবাহিত হলেও অপহরণকারী সাঈদকে গ্রেপ্তার কিংবা অপহৃতাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েকে উদ্ধারের জন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, মামলার মূল আসামীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..