× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

‘দেশ রানীর হাতে, তাই জাতীর ভাগ্য এত করুণ চট্টগ্রামে ফখরুল’

admin
হালনাগাদ: শনিবার, ১৭ মার্চ, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রামঃ ‘যে গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, রক্ত ঝড়িয়েছে সে গণতন্ত্র লুট হয়েগেছে।’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। লুট হয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছে। এ জন্য তরুণ যুবাদের এগিয়ে আসতে হবে। ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীর কোতোয়ালি থানার নূর আহমদ সড়কে মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানী হয়ে গেছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষণার বচনে আছে “রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়।” তিনি রানী হয়েগেছেন। তাই জাতীর ভাগ্যে আজ এত কষ্ট। এখানে কেউ নিরাপদ নয়। রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, স্কুল থেকে ছাত্রী তুলে নেওয়া হচ্ছে। এই দেশে দুঃশাষণ চলছে, আওয়ামী দুঃশাষণ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কী যেন? সেতুমন্ত্রী, গতকাল তিনি বলেছেন, বিএনপি দেওলিয়া হয়েগেছে। বিএনপি যদি দেওলিয়া হয়ে যায়, তবে নির্বাচন দিতে এত ভয় কিসের?’

পুলিশ সদস্যদেরকে লক্ষ করে বলেন, ‘জনগনের দিকে তাকান, জনগনকে প্রতিপক্ষ বানাবেন না। দাম্ভিকতা করে কোনো লাভ নেই, জনগনের চোখের ভাষা পড়ুন। তারা বলছে আপনার আর দরকার নেই।’

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহাম্মদ, মির্জা আব্বাস, ড. মঈনু খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

নগরীর লালদিঘীর মাঠে জনসভার অনুমতি না পাওয়ায় নগর পুলিশের (সিএমপি) নির্দেশনা মেনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করে বিএনপি।


এ ক্যটাগরির আরো খবর..