× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশ থেকে অর্থ পাচারের নতুন রুটের সন্ধান

admin
হালনাগাদ: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
দেশ থেকে অর্থ পাচারের নতুন রুটের সন্ধান

দেশ থেকে অর্থ পাচারের নতুন রুটের সন্ধান পেয়েছে আর্থিক খাত নিয়ে কাজ করছে দুটি গোয়েন্দা সংস্থা।

এর মধ্যে এটি হচ্ছে অনলাইনে জুয়া খেলার দেনা-পাওনা সমন্বয়ের মাধ্যমে। এ জন্য মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কতিপয় গ্রাহককে শনাক্ত করা হচ্ছে। তারা একাধিক হিসাব ব্যবহার করে জুয়াড়িদের পক্ষে টাকা স্থানান্তর করতেন। একপর্যায়ে তা বৈদেশিক মুদ্রায় রূপান্তর হয়ে দেশ থেকে পাচার হয়ে যেত। এভাবে অনলাইনে জুয়া খেলার মাধ্যমে টাকা পাচার হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আন্তর্জাতিক লেনদেনের গেটওয়ে প্রতিষ্ঠান পেপাল ডিসেম্বর থেকে বাংলাদেশে কাজ শুরু করবে। ফলে দেশ থেকে যেমন বৈদেশিক দেনা সহজে পরিশোধ করা যাবে, তেমনি বিদেশ থেকে অর্থও সহজে দেশে আনা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..