× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

দেশে ৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায় তিন লাখের মতো আনসার থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায়

সারাদেশে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এবছর প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপের নিরাপত্তায় তিন লাখের মতো আনসার  নিয়োজিত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। গত বছরের মত এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি, র‌্যাব ও পুলিশ নিয়োজিত থাকবে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব বিজিবির উপর বর্তায়। ওখানে পুলিশও থাকবে কিন্তু বিজিবির ভূমিকাই বেশি থাকবে। আর আনসার সব জায়গায়ই থাকবে বলে উপদেষ্টা জানান।

উপদেষ্টা আরও জানান, সারা দেশে আনুমানিক ৩৩ হাজারের মতো মণ্ডপে পূজা হতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য রয়েছে। তালিকার বাইরেও  মণ্ডপ করে।  এটার লিস্ট আগে দিয়ে দিলে ওখানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রাখা সহজ হবে। বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে করতে হবে ।

উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পূজার আয়োজকরা কোন উদ্বেগ প্রকাশ করেনি, গতবারেও শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হবে। এবার তিন লাখের মতো আনসার  নিয়োজিত থাকবে। কিছু মণ্ডপে পুলিশও সবসময় থাকবে।

উপদেষ্টা জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারের পাশাপাশি পূজা আয়োজক কমিটিও প্রতিটি মণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্যও সবসময় থাকবে যেন কোন ধরনের সমস্যা না হয়। আমরা একটি নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি। ওই অ্যাপসের মাধ্যমে কোনো ধরনের ঘটনা ঘটে কিনা সেটাও যাচাই করা যাবে সাথে ফ্যাক্ট চেকও করা যাবে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার প্রতিকারও যাতে সাথে সাথে নেয়া যায় সেটার ব্যবস্থাও অ্যাপসে রাখা আছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে মেলা হয়, এগুলো যেন কোন অবস্থায় না হয়। কোন মেলা হবে না, তবে ছোট ছোট অস্থায়ী দোকান বসে, সেগুলো পূজা কমিটির থেকে অনুমতি নিয়ে  স্থাপন করতে পারবে।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো, খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..