× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

দেশে মাদক ও দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫
মাদক ও দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণ

দেশে মাদক ও দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে। তবে দুটি সমস্যা মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে মাদক পাচারের উৎসস্থল হলো ভারত ও মিয়ানমার। বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।

তিনি বলেন, দেশে দুটি বিষয় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর মধ্যে একটি হলো দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যা মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধে কূটনৈতিক যোগাযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..