দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান

দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান

দেশে ফিরেছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। পারিবারিক জটিলতায় কারণে তাকে দেশে ফিরে আসতে হয়।

সেঞ্চুরিয়নে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচ শেষ হতেই দেশের উদ্দেশে রওনা দেন সাকিব। বৃহস্পতিবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগার অলরাউন্ডার।

তবে পারিবারিক পরিস্থিতি বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন তিনি। সেক্ষেত্রে ৩১ মার্চ শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকায় সব ঠিক থাকলে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরুর আগে সেখানে হাজির হবেন সাকিব।

গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে ভর্তি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।