দেশে টেকনোলজি এক্সপার্ট তৈরি করতে বুয়েটে অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে – আইসিটি প্রতিমন্ত্রী

দেশে টেকনোলজি এক্সপার্ট তৈরি করতে বুয়েটে অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে – আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষার্থীদের রোবটিকস, সাইবার সিকিউরিটি, মাইক্রোপ্রসেসর ডিজাইনিং এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বিষয়ে আগ্রহী করে তুলতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েটে)-এর অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ভবিষ্যৎমুখী বিশেষায়িত  ভিএলএসআই ল্যাব এবং ইউনিবেটর প্রতিষ্ঠার কথাও জানান তিনি। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে মানবসম্পদ তৈরি, চাহিদা পূরণ ও চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় দেশে আরো অধিকতর টেকনোলজি এক্সপার্ট তৈরি করা সম্ভব হবে।

আজ বুয়েট কাউন্সিল বিল্ডিংয়ে হুয়াওয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)সহযোগিতায় আইসিটি একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেয়ার গবেষণা ও নিজেদেরউদ্ভাবনগুলো পরীক্ষণের সুযোগ করে দিতে বুয়েটের পর ৫টি বিশ্ববিদ্যালয়ে আইসিটি একাডেমি প্রতিষ্ঠাকরা হবে। এগুলো হবে কুয়েট, চুয়েট এবং রুয়েট, যশোর এবং ঢাকায়।

পলক বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় পারদর্শী করে তুলতে এবংডিজরাপ্টিভ টেকনোলজি সম্পর্কে ধারণা দিতে ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার শেখরাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের মাধ্যমেসারাদেশের ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সারা দেশে ৩৯টি হাইটেক পার্ক, ৬৪টি জেলায় শেখকামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এবং ৪৯৪টি উপজেলায় জয় ডিজিটাল সার্ভিস সেন্টারস্থাপনের কাজ চলছে। দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানিলিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে। ইনফো সরকার প্রকল্পের মাধ্যমে ৩৮’শ ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেটকানেক্টিভিটি  পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশে ৩০০টি স্কুল অভ্ ফিউচার, শেখ হাসিনাইনস্টিটিউট অভ্ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার, বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুলজব্বার খান, বুয়েটের ইইই বিভাগের প্রধান ডা. মোঃ কামরুল হাসান, বুয়েটের আইআইসিটি পরিচালক ডা.মোঃ রুবাইয়াত হোসেন মন্ডল, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেং।

Share this news

ACP
Reporter

ACP

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।