দেশে খাদ্য ব্যবহারের চেয়ে উৎপাদন বেশি, ঘাটতির কোনো শঙ্কা নেই -খাদ্যমন্ত্রী

দেশে খাদ্য ব্যবহারের চেয়ে উৎপাদন বেশি, ঘাটতির কোনো শঙ্কা নেই -খাদ্যমন্ত্রী
দেশে খাদ্য ব্যবহারের চেয়ে উৎপাদন বেশি, ঘাটতির কোনো শঙ্কা নেই

মানুষ দৈনিক ৩৫১ দশমিক ৮০ গ্রাম খাবার খায়। সে হিসাবে ২০২২-২৩ সালে মোট খাদ্যশস্যের প্রয়োজন হয় ২১৮ দশমিক ০৪ লাখ মেট্রিক টন। যা ২০২২-২৩ অর্থবছরের মোট উৎপাদনের চেয়ে কম। দেশে খাদ্য ঘাটতির কোনো শঙ্কা নেই । বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী সংসদকে জানান, ২০২৩-২৪ অর্থবছরে দেশের জনসংখ্যা বেড়ে ১৭ কোটি ১৮ লাখ হলেও খাদ্য ঘাটতির কোনো শঙ্কা নেই। সরকার আপৎকালীন মজুতের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম হাতে নিয়েছে। বর্তমানে বোরো সংগ্রহের মৌসুম চলমান। এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৬৮৬ মেট্রিক টন ধান এবং ১২ লাখ ৯৩ হাজার ৮৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে।

সংসদ সদস্য কাজিম উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। গত ২০২২-২৩ অর্থবছরে বিবিএস প্রদত্ত তথ্যমতে আউশ ধান ২৯ দশমিক ০১ লাখ মেট্রিক টন, আমন ধান ১৫৪ দশমিক ২৬ লাখ মেট্রিক টন, বোরো ধান ২০৭ দশমিক ২২ লাখ মেট্রিক টন এবং গম উৎপাদিত হয়েছে ১১ দশমিক ৬০ লাখ মেট্রিক টন। সর্বমোট ৪০২ দশমিক ০৯ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে।

এর আগে, বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।