× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পি আই ডি

দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
দেশে অভূতপূর্ব উন্নয়ন
দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের জনবান্ধব সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। দেশে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, ভূমিহীন গৃহহীনদের ভূমিসহ বাসগৃহ প্রদান করা হয়েছে, যা বিশ্বে বিরল। এ উন্নয়নের জন্য আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলী-লক্ষীছড়া রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকা মৌলভীবাজার ১ এর উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এলাকায় আগর আতর শিল্পের আধিক্য থাকায় উন্নতমানের আগর উৎপাদনের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগর আতরের উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। তিনি বলেন, জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সাফারিপার্ক, মাধবকুণ্ড জলপ্রপাতে কেবলকার স্থাপনের প্রকল্প অনুমোদনের পর্যায়ে রয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাপিতখাই গোয়ালি রাস্তায় উরুয়া ছড়ার উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..