দেশের সব প্রান্তেই যুদ্ধাপরাধীদের বিচার হবে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক বলেন, দেশের সব প্রান্তেই যুদ্ধপরাধীদের বিচার হবে। দেশের সব মুক্তিযোদ্ধাই তাকিয়ে আছেন সেই বিজয়টি দেখবার জন্য।
সোমবার দুপুরে যুদ্ধপরাধের তদন্ত কার্যক্রমে ঠাকুরগাঁও জেলা সফরে এসে পুলিশের এই সাবেক এডিশনাল আইজিপি স্থানীয় সার্কিট হাউজ সভাকক্ষে সাংবাদিকদের বলেন , সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেন মাননীয় প্রধান বিচারপতির মৃত্যুতে আপাতত বিচার স্থগিত রয়েছে। অচিরেই বিচারপতি নিয়োগ হলেই এ কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে তদন্ত অব্যাহতভাবে চলছে।
তিনি জেলার ঘাপটি মেরে থাকা যুদ্ধাপরাধীদের বিচারে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যেকটি মুক্তিযোদ্ধার স্বপ্ন এ কথা উল্লেখ করে তিনি বলেন , আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীতে উদাহরণ সৃষ্টিকারী এই কার্যক্রম সম্পূর্ণ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডর বদিউদ দৌজা বদর, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ প্রমূখ।
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক জেলার জাঠিভাঙ্গা, খুনীয়া দীঘি সহ মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার স্মারক বহনকারী ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।