দেশের মানুষ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে -খাদ্যমন্ত্রী

দেশের মানুষ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে -খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বত্র উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশনার।

সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিলো। তারা আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। এ সময় তারেক জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, দেশের মানুষ আর ঘোলা পানিতে মাছ শিকার করতে দিবে না। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করেন।

এ সময় আগামী নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড আরো শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান মন্ত্রী।

সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিল্পব বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।