× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

ডেস্ক

দেশের মানুষের মাথাপিছু গড় আয় ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
মাথাপিছু গড় আয়

দেশের মানুষের মাথাপিছু গড় আয় বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার।যা গত ২০২২-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার, ২০২১-২২ অর্থবছরে ছিল ২ হাজার ৭৯৩ ডলার ও ২০২০-২১ অর্থবছরে ছিল ২ হাজার ৫৯১ ডলার।

সোমবার (২০ মে) জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

চলতি অর্থবছরের সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেড়ে হবে ৫ দশমিক ৮২ শতাংশ।

বিবিএস বলছে, চলতি অর্থবছর শেষ হতে আর কিছুদিন বাকি আছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেড়ে ৫ দশমিক ৮২ শতাংশে দাঁড়াবে, যা আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়া মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার হয়েছে, যা গত অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার। ফলে বছরের ব্যবধানে ৩৫ ডলার বেড়েছে। বর্তমানে টাকার হিসেবে মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, যা গত অর্থবছরে ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

অন্যদিকে ডলারের হিসাবে মাথাপিছু আয় কমে গেছে। ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার। তবে চলতি অর্থবছরের সাময়িক হিসাবে তা কমে ২ হাজার ৭৬৫ ডলার হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় ২৮ ডলার কমেছে।


এ ক্যটাগরির আরো খবর..