× Banner
সর্বশেষ
সৌদি চাপের প্রেক্ষাপটে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা উত্তেজনায় মধ্যপ্রাচ্য শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল ঈদের পর নিউমার্কেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কাজ শুরু হবে – পরিবহণমন্ত্রী দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিজয়-রাশমিকার বিয়েতে মোদি ও অমিত শাহর বিশেষ উপহার

নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না – স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না - স্বাস্থ্যমন্ত্রী

দেশের জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।

রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া ডাক্তারদের ইনডাকশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব তাদেরকে পলিটিক্সের চাপ বা ফ্লো দিবেন না। তাদেরকে আরও কীভাবে গবেষণায় মনোযোগ দেয়ার সুযোগ তৈরি করা যায় তার ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, চিকিৎসা পেশায় জানার শেষ নেই। বই পড়লেই হবে না, চিকিৎসা করতে করতে, রোগী দেখতে দেখতে শিখতে হবে। চিকিৎসকদের মানবিক হতে হবে। পাশাপাশি ভালো আচরণ ও হাসিখুশিভাবে রোগীদের সাথে কথা বলার জানান তিনি।

দেশের অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে যায়। এর পেছনে চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের আচরণের দায় আছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি গাড়িতে পতাকা নেন না, সচিবালয়ে অফিস করেন, পায়ে হেঁটে অফিসে যান। মলিকুলার ল্যাব, ডাক্তারের বাসস্থানের বিষয়ে প্রস্তাব দেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেব।

এছাড়া, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬৬ একরের প্রকল্পের প্রস্তাব নিয়েও কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..