× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ -মন্ত্রী ইমরান

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
প্রবাসীদের অবদান

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বৈশ্বিক মন্দা ও করোনার অভিঘাতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ ০৭ জুলাই শুক্রবার সকালে গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২০ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথা বলেন।

দেশের এ উন্নয়নে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, এই ব্যাংক থেকে প্রবাসী কর্মীরা সেবাগ্রহণ করছে। বিদেশগামী কর্মীদের ঋণ প্রদানসহ বিদেশফেরত কর্মীদের আর্থ সামাজিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে এ ব্যাংক। তিনি এসময় বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম্য ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও মহা ব্যবস্থাপক নুর আলম সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..